প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১১টা পর্যন্তভর্তির জন্য কল দিন01798-744308
FERAফেরা

ফেরামানুষকে তার জীবন পুনর্গঠনে সাহায্য করে

আমাদের গল্পআসুন ঘুরে দেখি
একজন কাউন্সেলর মনোযোগ দিয়ে একজন ব্যক্তির কথা শুনছেন

আমাদের গল্প

সুস্থতার পথে আমাদের চলমান যাত্রা

ফেরা একটি সহজ বিশ্বাস নিয়ে তার যাত্রা শুরু করেছিল: যে সব মানুষেরা আসক্তির শিকার তাদেরও চিকিৎসা, সম্মান এবং নতুনভাবে জীবন শুরু করার অধিকার আছে।

২০০৫ এ যাত্রা শুরু করার পর কেন্দ্রটি সেই উদ্দেশ্যকে সফল করার জন্য তার সুযোগ-সুবিধা ও দলকে উন্নত করেছে। ক্রমশ যেমন মাদকদ্রব্যের ধরন পরিবর্তিত হয়েছে, একইসাথে পরিবর্তিত হয়েছে মাদকসেবীদের উপর তার ক্ষতিকর প্রভাব।

আমরা সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে নিজেদের চিকিৎসা সেবার নিয়মিত উন্নয়নের পাশাপাশি কর্মরত মানব সম্পদের দক্ষতা এবং যোগ্যতার ক্রমবিকাশের মাধ্যমে কেন্দ্রের সামগ্রিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি করে নিজেদের সেবার মানকে তুলনামূলকভাবে সফলতার সাথে তুলে ধরতে সচেষ্ট হয়েছি।

আমাদের যাত্রা শুরু

কুষ্টিয়ায় আসক্তি নিরাময় এবং পরিচর্যা কেন্দ্র হিসেবে ফেরা প্রতিষ্ঠিত হয়।

আমাদের দৃষ্টিভঙ্গি

ব্যক্তির অসুস্থতাকেন্দ্রিক সেবা কার্যক্রম

শারীরিক স্বাস্থ্য

সেবা শুরু হয় ব্যক্তির শারীরিক অবস্থা এবং প্রয়োজনগুলি বোঝা দিয়ে। যা সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য উপযুক্ত একটি চিকিৎসা পরিকল্পনা করতে সাহায্য করে।

প্রত্যেকেই নতুন করে শুরু করার একটা সুযোগ পাওয়ার যোগ্য

আমরা সমস্যার আড়ালে থাকা মানুষটিকে দেখতে পাই। আমাদের লক্ষ্য হলো—মানুষকে এমন একটি জীবনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা, যেখানে থাকবে অধিকতর স্থিতিশীলতা, সুদৃঢ় পারিবারিক বন্ধন এবং নতুন আশা। আমরা সবার কথা মনোযোগ দিয়ে শুনি এবং প্রত্যেককেই মর্যাদার সাথে দেখি।

বারান্দায় চায়ের টেবিলে ছেলের কথা মন দিয়ে শুনছেন মা
FERA’s centre building in Kushtia, Bangladesh

সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমাদের সাথে সাক্ষাৎ করুন

একটি পুনর্বাসন কেন্দ্র বেছে নেয়া যে কোন পরিবারের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কুষ্টিয়ায় অবস্থিত ফেরাতে আসুন, আমাদের টিমের সাথে পরিচিত হোন এবং চিকিৎসা ও ভর্তি সংক্রান্ত বিষয় জেনে নিন। আসার আগে আমাদের কল করুন, যাতে আমরা আপনার জন্য একটা সময় নির্ধারণ করে রাখতে পারি।

ফোনে যোগাযোগের সময়সীমা

প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১১টা পর্যন্ত

ফেরার সাথে প্রথম পদক্ষেপটি নিন

আপনি যদি নিজের বাঁ আপনার প্রিয়জনের মাদক গ্রহণের বিষয় নিয়ে চিন্তিত থাকেন, তবে আমাদের টিমের সাথে কথা বলুন। আমরা আপনাকে চিকিৎসা ও ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত জানাতে পারি যাতে আপনি পরবর্তী পদক্ষেপটি কি হবে তা সিদ্ধান্ত নিতে পারেন।

Four FERA doctors standing together